দ্যা ইংলিশ ডিফেন্স লিগ বা ইডিএল নামের একটি ব্রিটিশ ফ্যাসিবাদী গোষ্ঠী লুটনে আগামী ৫ মে সমাবেশের যে ডাক দিয়েছে তার প্রতিবাদে এই বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছে 'উই আর লুটন।'
ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ আয়োজনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে, গত বছর লুটনে এই ফ্যাসীবাদী গোষ্ঠীটি সমাবেশ করেছিলো এবং এর ফলে সাধারণ নাগরিকদের জীবনযাত্রায় মারাত্মক বিপর্যয় ঘটেছিলো। এ ধরণের ঘটনা আর ঘটতে দেয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভের আয়োজকরা। তারা আরো বলেছেন, ব্রিটিশ সমাজে হিংসা এবং অসহিষ্ণুতা উস্কে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে 'ইডিএল'। লুটনের বহু সস্কৃতি এবং বহু ধর্মের ভিত্তিতে গঠিত সমাজে 'ইডিএল'এর কোনো ঠাঁই হবে না বলে জানিয়েছে 'উই আর লুটন।'
No comments:
Post a Comment