ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহের ব্যাপারে বৈষম্যমূলক নীতি গ্রহণ করায় পাশ্চাত্যের কঠোর সমালোচনা করেন। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার চলমান ইসলামী জাগরণের কথা উল্লেখ করে তিনি বলেছেন, পাশ্চাত্য কোন কোন দেশের গণজাগরণ দমনে স্বৈরাচারী শাসকদের সহায়তা দিচ্ছে, আবার কোন কোন দেশের সরকার পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। তবে সার্বিকভাবে ইসলামী জাগরণের ফলে মধ্যপ্রাচ্যে পাশ্চাত্যের স্বার্থ মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে।
রমিন মেহমানপারাস্ত আরো বলেন, পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যে বিভেদ ও অস্থিতিশীলতার বীজ বপন করে নিজের স্বার্থ আদায় করতে চায়। কিন্তু ইরান চায় পারস্য উপসাগর ও মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হোক।
No comments:
Post a Comment