সালেহি আজ তেহরানে সাংবাদিকদের জানিয়েছেন, "সৌদি কারাগারগুলোতে মাদক চোরাচালানের অভিযোগে বহু ইরানি আটক রয়েছে। এ অভিযোগে
টেলিফোন সংলাপে ফয়সাল আট ইরানি নাবিকের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি স্থগিত রাখা হয়েছে বলে সালেহিকে জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদের এ পদক্ষেপের জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এর আগে একটি সৌদি নিউজ চ্যানেল খবর দিয়েছিল, সৌদি আরবে আট ইরানি নাবিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। টিভি চ্যানেল 'আত-তাগির' জানিয়েছিল, গত ১৫ এপ্রিল সৌদি আরবের দাম্মাম শহরের একটি কারাগারে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পাঁচ বছর আগে সৌদি নৌ সেনারা আন্তর্জাতিক পানিসীমা থেকে ওই আট ইরানি নাবিককে আটক করেছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগ আনা হয়েছিল।
No comments:
Post a Comment