খবরে বলা হয়, ২০০৭ সালের পর আবারও দুটি দেশের সীমান্ত খুলে দেওয়া হলো। বেশ কয়েক বছর ধরে সীমান্তে ১৩টি অভিন্ন তল্লাশি চৌকি স্থাপনের বিষয়ে
উল্লেখ্য, ওয়াগাহ ভারত-পাকিস্তানের মধ্যে একমাত্র অভিন্ন সীমান্ত সংযোগ সড়ক। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে অবস্থিত এ সড়কটি ভারতের অমৃতসর, পাঞ্জাব এবং পাকিস্তানের লাহোর ও পাঞ্জাবের কয়েকটি শহরের ওপর দিয়ে গেছে। ওয়াগাহ একটি গ্রাম। এর ওপর দিয়ে বিতর্কিত রেডক্লিফ লাইন টানা হয়েছে। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় গ্রামটির পূর্বাঞ্চল ভারতে এবং পশ্চিমাঞ্চল পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। ওয়াগাহ সীমান্তে ১৯৫৯ সাল থেকে প্রতিদিন সূর্যাস্তের আগে দুই দেশের সীমান্ত বাহিনীর অংশগ্রহণে বিশেষ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়ে আসছে; যা ওয়াগাহ সীমান্ত উত্সব নামে পরিচিত।
No comments:
Post a Comment